উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ভারতরত্ন কর্পূরী ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য উপ-রাষ্ট্রপতির

প্রকাশিত: 17 FEB 2026 11:01AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ 

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান আজ নতুন দিল্লিতে উপ-রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন কর্পূরী ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

সামাজিক মাধ্যমে এক পোস্টে কর্পূরী ঠাকুরকে একজন প্রকৃত ‘জননায়ক’ আখ্যা দিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, সামাজিক ন্যায়, বঞ্চিতদের ক্ষমতায়ন এবং জনসেবায় তিনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। 

শ্রী কৃষ্ণান আরও বলেন, তাঁর সারল্য, একাগ্রতা ও প্রান্তিক মানুষের উন্নয়নে অবিচল অঙ্গীকার দেশবাসীকে প্রেরণা জুগিয়ে যাবে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করবে। 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2229081) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Malayalam