বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
কৃত্রিম মেধার নৈতিক অন্তর্ভুক্তিমূলক এবং দায়িত্বপূর্ণ ব্যবহার প্রসারে দেশ জুড়ে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ডিজিটাল অভিযান
প্রকাশিত:
15 FEB 2026 1:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ – এর উদ্বোধনে ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ইনটেল ইন্ডিয়ার সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে ইন্ডিয়া এআই মিশনের অধীন দেশব্যাপী ১৬ ফেব্রুয়ারি এক প্রচারাভিযান করবে। বিষয় হ’ল – ‘২৪ ঘন্টায় কৃত্রিম মেধার দায়িত্বপূর্ণ প্রচারাভিযানে গৃহীত সর্বোচ্চ শপথ’।
এই উদ্যোগ সরকারিভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড – এর দাবিদার। এই প্রচারাভিযান দেশব্যাপী কৃত্রিম মেধার নৈতিক অন্তর্ভুক্তিমূলক এবং দায়িত্বপূর্ণ ব্যবহার প্রসারে বিশ্বাসযোগ্য ও মানব-কেন্দ্রিক কৃত্রিম মেধা পরিমণ্ডল গড়ে তুলতে ভারতের অঙ্গীকারকে আরও জোরালো করবে।
ডিজিটালভাবে শপথ নিতে এই লিঙ্কটি দেখুন -http://http://aipledge.indiaai.gov.in/. শপথের পর অংশগ্রহণকারীরা একটি ডিজিটাল সম্মানিক ব্যাচ পাবেন। এর মাধ্যমে তাঁরা সরকার নিয়ন্ত্রিত কৃত্রিম মেধা শিক্ষণ সুযোগ গ্রহণ করতে পারবেন।
কৃত্রিম মেধাকে ঘিরে দায়িত্বপূর্ণ এই শপথ অভিযানের লক্ষ্য হ’ল – ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’কে ঘিরে একটি জনসম্পর্ক ভিত্তি গড়ে তোলা। নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ ১৬-২০ ফেব্রুয়ারি এই শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাষ্ট্রপ্রধান, বিশ্ব নেতৃত্ব, নীতি-নির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, স্টার্টআপ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ এতে যোগ দেবে।
উদ্ভূত প্রযুক্তিকে ঘিরে জনবিশ্বাসের ভিত্তিকে আরও শক্তিশালী করতে এবং কৃত্রিম মেধা সংযোগ দায়িত্বপূর্ণ করে তুলতে ভারত এক ঐতিহাসিক লক্ষ্য স্থির করেছে।
SC/AC/SB…
(রিলিজ আইডি: 2228602)
ভিজিটরের কাউন্টার : 7