প্রধানমন্ত্রীরদপ্তর
বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপি-র জয়ের জন্য তারিক রহমান-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
13 FEB 2026 12:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপি-র বিপুল জয়ের জন্য তারিক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় শ্রী মোদী লিখেছেন;
“বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপি-র বিপুল জয়ে নেতৃত্ব দেওয়ায় তারিক রহমান-কে অভিনন্দন জানাই।
এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন।
এক গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত বরাবরই রয়েছে।
আমাদের বহুমুখী সম্পর্ককে আরও মজবুত করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যের পথে এগিয়ে যেতে আপনার সঙ্গে কাজ করতে আমি উন্মুখ।”
@trahmanbnp
@bdbnp78
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2227446)
ভিজিটরের কাউন্টার : 14