যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ডাক ঘরেও মিউচ্যুয়াল ফান্ডের সুবিধা, জাতীয় স্টক এক্সচেঞ্জের সঙ্গে মউ স্বাক্ষরিত
প্রকাশিত:
10 FEB 2026 3:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীন ডাক বিভাগেও মিউচ্যুয়াল ফান্ডের সুবিধা পাওয়া যাবে। এ ব্যাপারে জাতীয় স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এর সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয়েছে।
দেশে ১.৬৪ লক্ষেরও বেশি ডাকঘর রয়েছে। এইসব ডাকঘরের মাধ্যমে অনলাইনে মিউচ্যুয়াল ফান্ডে লেনদেন করতে পারবেন গ্রাহকরা। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
নতুন দিল্লিতে ডাক বিভাগের জেনারেল ম্যানেজার (নাগরিক-কেন্দ্রিক পরিষেবা ও গ্রামীণ ব্যবসা) শ্রীমতী মনীষা বনসল বাদল এবং এনএসই-র চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্রী শ্রীরাম কৃষ্ণনের মধ্যে এই মউ স্বাক্ষরিত হয়।
মউ অনুযায়ী, ডাক বিভাগের কিছু কর্মীকে মিউচ্যুয়াল ফান্ডের কাজের জন্য চিহ্নিত করা হবে এবং তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই মউ তিন বছরের জন্য বৈধ থাকবে। মউ স্বাক্ষর অনুষ্ঠানে শ্রীমতী মনীষা বনসল বাদল বলেন, আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নাগরিক-কেন্দ্রিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ডাক বিভাগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।
অন্যদিকে শ্রী শ্রীরাম কৃষ্ণান বলেন, এই মউ স্বাক্ষর এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগের ফলে টিয়ার-২, টিয়ার-৩ এবং গ্রামাঞ্চলে মিউচ্যুয়াল ফান্ডে লগ্নির ক্ষেত্রে মানুষ আরও উৎসাহী হবেন বলে আশা করা হচ্ছে।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2226406)
ভিজিটরের কাউন্টার : 12