আয়ুষ
রোগীদের ৩২ টি বিমা সংস্থার ক্যাশলেস পরিষেবা দিতে জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিলের সঙ্গে সমঝোতা পত্রে স্বাক্ষর করল অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ আয়ুর্বেদ
প্রকাশিত:
10 FEB 2026 6:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের আওতাধীন স্বশাসিত সংস্থা অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ আয়ুর্বেদ আজ জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিলের সঙ্গে একটি সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে। এর লক্ষ্য আয়ুর্বেদ ভিত্তিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে রোগীদের ৩২ টি বিমা সংস্থার ক্যাশলেস পরিষেবা দেওয়া।
এতে স্বাক্ষর করেন অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ আয়ুষের অধিকর্তা প্রফেসর (বৈদ্য) পি কে প্রজাপতি এবং জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিলের অধিকর্তা (স্বাস্থ্য) শ্রী সেগার সম্পথকুমার। উপস্থিত ছিলেন আয়ুষ হেলথ ইন্স্যুরেন্সের প্রধান বিশেষজ্ঞ দলের চেয়ারম্যান প্রফেসর বিজন কুমার মিশ্র সহ বিশিষ্ট জনেরা।
এই প্রথম দেশের কোনও আয়ুষ প্রতিষ্ঠান জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিলের সঙ্গে এধরণের সমঝোতায় এল। এর ফলে আয়ুষ চিকিৎসায় সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়বে বলে প্রফেসর বিজন কুমার মিশ্র মনে করেন। আয়ুষ চিকিৎসার ক্ষেত্রে বিমা সংক্রান্ত বিষয়গুলি সাধারণ মানুষ যাতে সঠিকভাবে জানতে পারেন সেইজন্য একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। তার নম্বর হল ১৮০০-১১-০০০৮। কাজের দিনে সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই হেল্পলাইন কাজ করবে।
অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ আয়ুর্বেদ হল আয়ুর্বেদ চিকিৎসা ও শিক্ষার বিষয়ে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল একটি বিধিবদ্ধ সংস্থা। ২০০১ সালে তার প্রতিষ্ঠা। এই সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
SC/AC /SG
(রিলিজ আইডি: 2226245)
ভিজিটরের কাউন্টার : 5