রাজ্যসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

অনুর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলের অসাধারণ সাফল্যে অভিনন্দন বার্তা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের

প্রকাশিত: 09 FEB 2026 1:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

মাননীয় সদস্যবৃন্দ, অনুর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলের জিম্বাবোয়ের হারারে-তে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জেতার অসাধারণ সাফল্যকে গর্বের সঙ্গে উল্লেখ করছি। ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে দেশের জন্য তারা এই বিরাট সম্মান নিয়ে এসেছে। 

ছ’বার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেতাব জেতার রেকর্ডের উল্লেখযোগ্য সাফল্য আমাদের তরুণ প্রতিভার দায়বদ্ধতা এবং ক্রীড়াগত নৈপুন্যের সাক্ষ্য বহন করে।

মাননীয় সদস্যবৃন্দ, দলগত প্রয়াসকে আমি সব সময়েই সাধুবাদ জানাই, আর এই সাফল্য সমগ্র দলের। তরুণ বিস্ময় ভৈরব সূর্যবংশীর অসাধারণ ১৭৫ রান, যা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে এ পর্যন্ত সর্বোচ্চ, তাঁর বিশেষ প্রশংসা আমি রেকর্ড করাতে চাইছি। ফাইনালে পৌঁছনো পর্যন্ত তাঁর সহকর্মীরা ব্যক্তিগত কৃতিত্বের যে স্বাক্ষর রেখেছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করে।

আমার তরফ থেকে এবং এই সভার তরফ থেকে আমি দলের অধিনায়ক, খেলোয়াড়, কোচ এবং সমগ্র সাপোর্ট স্টাফদের হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। এই তরুণ চ্যাম্পিয়নরা আগামীদিনে আরও অনেক সাফল্য নিয়ে আসুক, এই প্রার্থনা করি।


SC/AB/DM


(রিলিজ আইডি: 2225394) ভিজিটরের কাউন্টার : 43
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , Tamil , English , हिन्दी , Gujarati , Telugu