স্বরাষ্ট্র মন্ত্রক
ছত্তিশগড়ের রায়পুরে উগ্র বামপন্থার মোকাবিলা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
প্রকাশিত:
08 FEB 2026 7:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের রায়পুরে উগ্র বামপন্থার মোকাবিলা সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। ছত্তিশগড়ে বিকাশমূলক কর্মকাণ্ডের অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। উপস্থিত ছিলেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণুদেও সাই, উপ-মুখ্যমন্ত্রী শ্রী বিজয় শর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শীর্ষ আধিকারিকরা।
বৈঠকে অমিত শাহ বলেন, কেন্দ্র এবং ছত্তিশগড়ের নিরাপত্তা-কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ এবং পরিকাঠামোগত বিকাশ কর্মসূচি মাওবাদীদের ভিত নড়িয়ে দিয়েছে। নক্সালদের অর্থ আদান-প্রদান কাঠামোয় আঘাত হানা সম্ভব হয়েছে এবং আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরে আসতে উৎসাহিত করছে। আগামী ৩১ মার্চের আগে দেশ থেকে নক্সালবাদের সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে বলে তিনি প্রত্যয়ী।
একদা মাওবাদী হিংসার অন্যতম কেন্দ্র ছত্তিশগড় এখন ডবল ইঞ্জিন সরকারের সুবাদে উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী মন্তব্য করেছেন। এখানকার তরুণ প্রজন্ম খেলাধূলো, পড়াশোনা-সব দিকেই দ্রুত এগিয়ে চলেছে এবং তার পাশাপাশি নিজস্ব ঐতিহ্য ধরে রাখতে তৎপর বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র মন্ত্রী। মাওবাদী সমস্যা দূর করতে রাজ্যগুলির মধ্যে সম্বন্বয় প্রয়োজন বলেও তিনি মনে করিয়ে দেন।
SC / AC /AG
(রিলিজ আইডি: 2225358)
ভিজিটরের কাউন্টার : 21