স্বরাষ্ট্র মন্ত্রক
জাত-ভিত্তিক গণনা
প্রকাশিত:
04 FEB 2026 4:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ ফেরুয়ারি, ২০২৬
জনগণনা ২০২৭-এর বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকার। জনগণনার ক্ষেত্রে জাত-ভিত্তিক গণনাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে ২টি পর্বে জনগণনা হয়ে থাকে। প্রথম পর্বে - বাড়ি বাড়ি গিয়ে বাড়ির অবস্থা, সম্পত্তি, সুযোগ-সুবিধা প্রভৃতির তথ্য সংগ্রহ করা হয়। দ্বিতীয় পর্বে জনসংখ্যার তালিকা প্রকাশ করা হয়। প্রথম পর্বের জন্য সরকার প্রশ্নাবলী চূড়ান্ত করেছে।
জাত-ভিত্তিক গণনার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি জানানো হয়েছে। দ্বিতীয় পর্বে জাত-ভিত্তিক গণনার জন্য প্রশ্নাবলী চূড়ান্ত করা হবে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2223291)
ভিজিটরের কাউন্টার : 15