নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
পিএম সূর্যঘর : মুফত বিজলি যোজনায় ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত উপকৃত পরিবারের সংখ্যা ২৬ লক্ষের বেশি
প্রকাশিত:
03 FEB 2026 1:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
পিএম সূর্যঘর : মুফত বিজলি যোজনা একটি চাহিদাচালিত প্রকল্প, যার মাধ্যমে আবাসিক উপভোক্তারা, স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা (ডিসকম)-এর বিদ্যুৎ সংবহন লাইনে যুক্ত হয়ে বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল মারফৎ উৎপাদিত বিদ্যুৎ বেচতে পারেন। এজন্য সংশ্লিষ্ট প্রকল্পটির জাতীয় পোর্টালে আবেদন করতে হয়।
২০২৪-এর ফেব্রুয়ারিতে প্রকল্পটির সূচনার পর সারা দেশে ২০,৮৫,৫১৪ টি সোলার প্যানেল বসেছে বিভিন্ন আবাসিক ভবনে। ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত উপকৃত পরিবারের সংখ্যা ২৬,১৪,৪৪৬। এই প্রকল্প বাবদ গত বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের তরফে আর্থিক সহায়তা বাবদ ১৪,৭৭১,৮২ কোটি টাকা দেওয়া হয়েছে।
হিসেব অনুযায়ী, এক কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসলে এক হাজার বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই পরিমাণ বিদ্যুৎ পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে উৎপাদিত হলে ২৫ বছরে ৭২০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানো যেতে পারে, কারণ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমে অনেকটাই।
২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে সংস্থাপিত সোলার প্যানেলের সংখ্যা ১,১৩১। রাজ্যে উপকৃত পরিবারের সংখ্যা ১,১৯৪। প্রকল্প বাবদ পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের তরফে ২.৫৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ ইয়েসো নায়েক।
SC/AC /SG
(রিলিজ আইডি: 2223040)
ভিজিটরের কাউন্টার : 4