নতুন ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম সূর্য ঘর: মুফতি বিজলি যোজনার আওতায় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২৬ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে

পি এম এস জি এম বি ওয়াই প্রকল্পে ১৪,৭৭১কোটি কেন্দ্রীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে

পিএম সূর্য ঘর: মুফতি বিজলি যোজনায় ত্রিপুরায় উপকৃত পরিবারের সংখ্যা ১৮৫৯, কেন্দ্রীয় আর্থিক সহায়তা পেয়েছে ১২ কোটি ৭২ লক্ষ টাকা

পোস্ট করার দিনক্ষণ: 03 FEB 2026 1:33PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৬: পিএম সূর্য ঘরঃ মুফতি বিজলি যোজনা (পি.এম.এস.জিঃ এম.বি.ওয়াই) একটি চাহিদা চালিত প্রকল্প যেখানে দেশের সমস্ত আবাসিক গ্রাহক যাদের স্থানীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা (ডিসকম)-এর গ্রিড সংযুক্ত বিদ্যুৎ সংযোগ রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। রুফটপ সোলার (আরটিএস) সিস্টেম স্থাপনের জন্য এই প্রকল্পের জাতীয় পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে সারা দেশে মোট ২০,৮৫,৫১৪ টি রুফটপ সোলার সিস্টেম (আরটিএস) ইনস্টল করা হয়েছে, এর ফলে ২৬,১৪,৪৪৬ টি পরিবারকে ১৪,৭৭১,৮২ কোটি টাকা কেন্দ্রীয় আর্থিক সহায়তা (সিএফএ) হিসাবে প্রদান করা হয়েছে। এরমধ্যে ত্রিপুরায় রুফটপ সোলার সিস্টেম (আরটিএস) ইনস্টল করা হয়েছে ১৮৪৮টি। এর ফলে উপকৃত হয়েছে ১৮৫৯ টি পরিবার। ত্রিপুরার ক্ষেত্রে কেন্দ্রীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ১২ কোটি ৭২ লক্ষ টাকা।

পিএমএসজিঃএমবিওয়াই 'এর অধীনে, এটি অনুমান করা হয়েছে যে, এক কোটি পরিবারে আরটিএস ইনস্টলেশন ১,০০০ বিলিয়ন ইউনিট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর ফলে আরটিএস সিস্টেমের ২৫ বছরের মেয়াদকালে ৭২০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন হ্রাস পেতে পারে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ ইয়েসো নায়েক।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2222623) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English