রেলমন্ত্রক
আধুনিকীকরণের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে ভারতীয় রেল : ১১ বছরে ৪২,৬০০-র বেশি এলএইচবি কোচ নির্মিত হয়েছে
প্রকাশিত:
14 DEC 2025 4:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২৫
যাত্রীদের নিরাপত্তা, আরামপ্রদ যাত্রা এবং কর্তৃপক্ষের উন্নত পরিচালন ব্যবস্থার জন্য ভারতীয় রেল লিঙ্ক হোফমান বুশ বা এলএইচবি কোচ তৈরি করে। এই কোচ উৎপাদন দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান অর্থবর্ষের নভেম্বর পর্যন্ত ৪,২২৪টি এলএইচবি কোচ উৎপাদিত হয়েছে। গত অর্থবর্ষের একই সময়কালের তুলনায় যা ১৮ শতাংশ বেশি। রেলের বিভিন্ন ফ্যাক্টরির যথাযথ পরিকল্পনা এবং দক্ষতা বৃদ্ধির কারণেই বিপুল সংখ্যক কোচ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এ বছরের নভেম্বর পর্যন্ত চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ১,৬৫৯টি, রায়বেরিলির মডার্ন কোচ ফ্যাক্টরি ১,২৩৪টি এবং কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি ১,৩৩১টি কোচ উৎপন্ন করেছে।
২০১৪-২৫ সময়কালে দেশে ৪২,৬০০টিরও বেশি এলএইচবি কোচ উৎপাদন করা হয়েছে। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে যত কোচ উৎপন্ন হয়েছে, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে তা ১৮ গুণ বৃদ্ধি পেয়েছে। এই কোচগুলিতে যাত্রীদের সুরক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এগুলির রক্ষণাবেক্ষণেও খুব বেশি সমস্যা হয় না। দেশে রেলের কোচের উৎপাদন বৃদ্ধি এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা হ্রাস করতে ভারতীয় রেলও আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশজুড়ে যাত্রীরা যাতে আরামপ্রদ পরিবেশে সুরক্ষিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন, তা নিশ্চিত করতে ভারতীয় রেল বিভিন্ন ক্ষেত্রে তার উৎপাদনক্ষমতা বৃদ্ধি করছে।
SC/CB/DM.
(রিলিজ আইডি: 2203979)
ভিজিটরের কাউন্টার : 44