প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী পিজি বড়ুয়ার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

প্রকাশিত: 15 DEC 2025 9:06AM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দ্য আসাম ট্রিবিউন গোষ্ঠীর সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী পিজি বড়ুয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, 
“দ্য আসাম ট্রিবিউন গোষ্ঠীর সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী পিজি বড়ুয়ার প্রয়াণে আমি শোকাহত। সংবাদ মাধ্যম জগতে তাঁর অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আসামের উন্নয়ন এবং রাজ্যের সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি উৎসাহী ছিলেন। তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি”। 


SC/CB


(রিলিজ আইডি: 2203947) ভিজিটরের কাউন্টার : 34