ইফিতে অন্তর্দৃষ্টিপূর্ণ মাস্টারক্লাস ও আন্তর্জাতিক গালা প্রিমিয়ার প্রদর্শন
#IFFIWood, ২২ নভেম্বর ২০২৫
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি) আজ একাধিক অন্তর্দৃষ্টিসম্পন্ন মাস্টারক্লাসের আয়োজন করে, যেখানে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও বিশ্বব্যাপী চলচ্চিত্র উৎসবের নেতৃবৃন্দ সৃজনশীলতা, অভিনয় কলা এবং দ্রুত পরিবর্তিত চলচ্চিত্রজগৎের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা করেন। এই অধিবেশনগুলিতে অংশ নেন চলচ্চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়া ও চিত্রনাট্যকার অভিজাত জোশি; বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর Tricia Tuttle, যিনি ইফি ফেস্টিভ্যাল ডিরেক্টর শেখর কাপুরের সঙ্গে আলোচনায় যোগ দেন; এবং আদিশক্তির নাট্যগুরু বিনয়কুমার। এইসব কথোপকথন অংশগ্রহণকারীদের চলচ্চিত্র নির্মাণের কারিগরি দিক, আবেগঘন অভিনয়, এবং গল্প বলার শিল্পে উদীয়মান প্রযুক্তি, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সম্পর্কে সমৃদ্ধ ধারনা প্রদান করে।
ইফি আন্তর্জাতিক গালা প্রিমিয়ারের এক বিশিষ্টতাপূর্ণ তালিকাও উপস্থাপন করে, যেখানে উৎসব দর্শকদের জন্য প্রদর্শিত হয় বিশ্বমানের প্রশংসিত চলচ্চিত্র। এ বছর ছিল ইতালিয়–সুইস চলচ্চিত্র Mosquitoes, পুনরুদ্ধারকৃত ইংরেজি ক্লাসিক Muriel’s Wedding, এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ থেকে ফরাসি ছবি Renoir, যা সমসাময়িক বর্ণনা ও কালজয়ী চলচ্চিত্রশৈলীর এক মনোমুগ্ধকর সংমিশ্রণ ।
ইফি সম্পর্কে
১৯৫২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে সুপ্রতিষ্ঠিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকার-এর অধীন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) এবং গোয়া রাজ্য সরকারের এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়া (ESG)-এর যৌথ আয়োজনে এই উৎসব আজ এক বিশ্বব্যাপী চলচ্চিত্রশিল্পের শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে - যেখানে পুনরুদ্ধার করা ক্লাসিক চলচ্চিত্রের পাশে জায়গা পায় সাহসী নবীন পরীক্ষা-নিরীক্ষা, এবং কিংবদন্তি নির্মাতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের কাজ তুলে ধরেন প্রথমবারের শিল্পীরাও। ইফি-কে সত্যিকারের অনন্য করে তোলে তার বহুমাত্রিক বৈচিত্র্য - আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, মাস্টারক্লাস, শ্রদ্ধাঞ্জলি, এবং প্রাণময় WAVES ফিল্ম বাজার, যেখানে ধারণা, অংশীদারি এবং সৃজনশীল সহযোগিতা উড়ে যায় নতুন দিগন্তে। গোয়ার মনোরম সমুদ্রতটকে পটভূমি করে ২০–২৮ নভেম্বর অনুষ্ঠিত ৫৬তম সংস্করণে প্রতিশ্রুত রয়েছে ভাষা, ধারা, উদ্ভাবন ও কণ্ঠস্বরের এক বর্ণময় সমাহার, বিশ্বমঞ্চে ভারতের সৃজনশীল দীপ্তির এক পূর্ণাঙ্গ উদ্যাপন।
SC/SS.
রিলিজ আইডি:
2195417
| Visitor Counter:
9