প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মধ্যপ্রদেশের চিত্রকূটে শ্রী সদগুরু সেবা সংঘ ট্রাস্টের বহুবিধ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রকাশিত: 27 OCT 2023 7:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের চিত্রকূটে শ্রী সদগুরু সেবা সংঘ ট্রাস্টের বহুবিধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি রঘুবীর মন্দিরে পুজো দেন এবং পুজা রনছোড়দাসের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি শ্রীরাম সংস্কৃত মহাবিদ্যালয় সফর করেন এবং গুরুকুলের কাজকর্ম ওপর তৈরি একটি গ্যালারি ঘুরে দেখেন। এরপর তিনি সদগুরু নেত্র চিকিৎসালয়ে যান এবং সেখানে একটি প্রদর্শনী ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী সদগুরু মেডিসিটি-র একটি মডেলও ঘুরে দেখেন।

শ্রী মোদী জানকী কুন্ড চিকিৎসালয়ের নতুন শাখার উদ্বোধন করেন এবং প্রয়াত অরবিন্দ ভাই মফতলালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ চৌহান।

 

SC/AB/DM...


(রিলিজ আইডি: 2187307) ভিজিটরের কাউন্টার : 17