প্রধানমন্ত্রীরদপ্তর
বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরে একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
31 OCT 2025 7:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ অক্টোবর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংয়ের একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করেছেন। এই নিবন্ধটিতে ডিজিটাল ইন্ডিয়া থেকে ডিপ টেক, চন্দ্রযান থেকে জৈব অর্থনীতি এবং আরও অনেক ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে!
আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, দেশ বিজ্ঞান ও উদ্ভাবনে আন্তর্জাতিক নেতৃত্বকে নতুন করে সংজ্ঞায়িত করছে এবং একটি আত্মবিশ্বাসী আত্মনির্ভর ভারত এখন বিশ্বকে অনুপ্রাণিত করছে।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“ডিজিটাল ইন্ডিয়া থেকে ডিপ টেক, চন্দ্রযান থেকে জৈব অর্থনীতি এবং আরও অনেক কিছুতে ভারত রেকর্ড স্থাপন করছে!
আমাদের সকলের প্রচেষ্টায়, আমাদের দেশ বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বকে নতুন করে সংজ্ঞায়িত করছে এবং একটি আত্মবিশ্বাসী আত্মনির্ভর ভারত এখন বিশ্বকে অনুপ্রাণিত করছে।
বছরের পর বছর ধরে কী কী অগ্রগতি হয়েছে তা জানতে কেন্দ্রীয় মন্ত্রী @DrJitendraSingh-এর লেখাটি পড়ুন।”
SC/PM/AS
(রিলিজ আইডি: 2185110)
ভিজিটরের কাউন্টার : 22
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam