প্রকাশিত:
29 NOV 2023 10:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাবনগরের প্রাক্তন বিধায়ক শ্রী সুনীল ওঝার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক্স বার্তায় শ্রী মোদী বলেছেন :
“ভাবনগরের প্রাক্তন বিধায়ক সুনীলভাই ওঝার মৃত্যুর সংবাদ মর্মান্তিক।
ভারতীয় জনতা পার্টির সংগঠন ও সমাজসেবার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বারাণসীতে সুনীলভাইয়ের সাংগঠনিক কাজ প্রশংসনীয়।
ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন ...
ওঁ শান্তি!!”
SSS/SD/DM