প্রকাশিত:
24 JUL 2024 8:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের বিদেশ মন্ত্রী মি: ডেভিড ল্যামিকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী মি: ল্যামিকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং ব্রিটেনে সরকার গঠনের প্রথম মাসের মধ্যেই ভারত সফরে তার উদ্যোগের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী মোদী ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমারের সাথে তাঁর সাম্প্রতিক কথোপকথনের কথা স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সম্প্রসারিত ও গভীর করার জন্য নতুন ব্রিটেন সরকারের উদ্যোগের প্রশংসা করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
মি: ডেভিড ল্যামি অর্থনীতি, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রগুলি-সহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে ব্রিটেনের আগ্রহের কথা ব্যক্ত করেন।
নতুন এবং উদীয়মান প্রযুক্তির উপর নজর দিয়ে একটি প্রযুক্তি সুরক্ষা উদ্যোগ চালু করার জন্য উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে, তাকে প্রধানমন্ত্রী মোদী স্বাগত জানিয়েছেন এবং পারস্পরিকভাবে উপকারী ভারত- ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির দ্রুত সমাপ্তির লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার স্টারমারকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভারত সফরে আসার জন্য তাঁকে আমন্ত্রণ জানান।
******
SSS/PM/NS….