প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে

উভয় নেতা ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে বিশেষ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেছেন

প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন

প্রকাশিত: 05 JUN 2024 10:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ জুন, ২০২৪   

 

আজ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য মি. মার্ক রুটের টেলিফোনে কথা হয়।

প্রধানমন্ত্রী রুটে প্রধানমন্ত্রী মোদিকে নির্বাচনে সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ঐতিহাসিক তৃতীয় মেয়াদের পরিপ্রেক্ষিতে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী মোদি উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী রুটেকে ধন্যবাদ জানান এবং দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত আগ্রহের প্রশংসা করেন।

উভয় নেতা ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান বিশেষ ও মূল্যবান সম্পর্কের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী মোদি এছাড়াও দুই দেশের জনগণের স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তোলার প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


******
                                                                                                                                                                                                                                                      SSS/TM


(রিলিজ আইডি: 2175305) ভিজিটরের কাউন্টার : 42