রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি গান্ধী জয়ন্তীর প্রাক্কালে শুভেচ্ছা জানিয়েছেন

প্রকাশিত: 01 OCT 2025 6:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৫

 

রাষ্ট্রপতি  শ্রীমতী দ্রৌপদী মুর্মু গান্ধী জয়ন্তীর প্রাক্কালে তাঁর বার্তায় বলেছেন ;

“সকল নাগরিকের পক্ষ থেকে আমি জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমার সবিনয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি।

এই দিনটি জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শ এবং মূল্যবোধের প্রতি আমাদের উৎসর্গ করার দিন। 

গান্ধীজি দিয়েছিলেন শান্তি, সহনশীলতা এবং সত্যের বার্তা, যা সমগ্র মানব সমাজের জন্য এক অনুপ্রেরণা। তিনি তাঁর সমগ্র জীবন নিবেদন করেছিলেন অস্পৃশ্যতা, অশিক্ষা, আসক্তি এবং অন্যান্য সামাজিক কুসংস্কার দূরীকরণে। অদম্য নিষ্ঠার সঙ্গে তিনি সমাজের দুর্বল শ্রেণীকে শক্তি এবং সহায়তা যুগিয়েছিলেন।

তাঁর জীবন জুড়ে তিনি আদর্শ এবং নৈতিকতায় অনড় বিশ্বাসকে তুলে ধরেছিলেন, মানুষকে অনুপ্রাণিত করেছিলেন সেই পথ অনুসরণ করতে। তিনি চরকার মাধ্যমে আত্মনির্ভরতার বার্তা দিয়েছিলেন, যার লক্ষ্য ছিল এক স্বনির্ভর, স্বয়ংসম্পূর্ণ এবং শিক্ষিত ভারত গঠনের। তিনি সকল সময় শ্রমের মর্যাদার পক্ষে প্রচার করেছেন তাঁর আচরণ এবং শিক্ষার মধ্য দিয়ে। তাঁর জীবন-মূল্যবোধ এমনকি আজও প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও আমাদের পথনির্দেশ করে যাবে।

গান্ধী জয়ন্তীর এই পবিত্র ক্ষণে আসুন আমরা আবার সংকল্প নিই সত্য এবং অহিংসার পথ অনুসরণ করার, দেশের কল্যাণ ও অগ্রগতির জন্য দায়বদ্ধ থাকার এবং এক স্বচ্ছ, অধিক সক্ষম, সম্পূর্ণ ক্ষমতাসম্পন্ন এবং সমৃদ্ধ ভারত গঠনের দ্বারা গান্ধীজির স্বপ্ন পূরণ করার”।  

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc2025101655401.pdf

 

SC/AP/NS….


(রিলিজ আইডি: 2174094) ভিজিটরের কাউন্টার : 84
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Telugu , Malayalam