কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে এবং তথ্য সুরক্ষার বিষয়টিকে আরও শক্তিশালী করতে স্টাফ সিলেকশন কমিশন ই-ডোশিয়ারের মাধ্যমে ডিজিটাল ব্যবস্থাপনায় কাজ করবে
প্রকাশিত:
26 JUN 2025 3:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুন, ২০২৫
ডিজিটাল ইন্ডিয়ার ধারণার সঙ্গে সাযুজ্য রেখে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এখন থেকে কাগজের ডোশিয়ারের পরিবর্তে বৈদ্যুতিন ডোশিয়ার বা ই-ডোশিয়ারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র সংশ্লিষ্ট মন্ত্রক ও দপ্তরে পাঠাবে। এসএসসি বৈদ্যুতিন পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের ডোশিয়ারগুলি ই-ডোশিয়ার পোর্টালে রেখে দেবে। বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের নোডাল আধিকারিকরা সেগুলি সহজেই ডাউনলোড করতে পারবেন।
নতুন এই ব্যবস্থাপনায় তথ্যের নিরাপত্তা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে নির্ধারিত নোডাল আধিকারিকরাই লগইন করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। ফলে, কেউ অবৈধভাবে সেই তথ্য সংগ্রহ করে তাতে বিকৃতি ঘটাতে পারবে না। এছাড়াও, ই-ডোশিয়ারের মাধ্যমে নথিপত্র দ্রুত পাঠানো যাবে। কাগজে এইসব তথ্য তুলে ধরার জন্য যে অর্থ ব্যয় হ’ত, সেই অর্থের সাশ্রয় হবে। এসএসসি ২০২৪ সালের জুনিয়র ইঞ্জিনিয়র এক্সামিনেশন, মাল্টি টাস্কিং স্টাফ এক্সামিনেশন, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন সহ গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় ই-ডোশিয়ার ব্যবস্থাপনাকে কার্যকর করেছে। এরফলে, এসএসসি এবং বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের মধ্যে তথ্য বিনিময় সহজ হয়েছে। এর সুফল লক্ষ লক্ষ যুবক-যুবতীর কাছে পৌঁছেছে।
SC/CB/SB
(রিলিজ আইডি: 2139856)
ভিজিটরের কাউন্টার : 20