প্রকাশিত:
19 JUN 2025 10:58AM by PIB Kolkata
নতুন দিল্লি ১৯ জুন ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুণেতে জেজুরি-মোরগাঁও সড়কে পথ দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন। তিনি এককালীন অনুদান হিসেবে মৃতদের নিকট পরিজনকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে পিএমএনআরএফ থেকে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
পিএমও ইন্ডিয়া হ্যান্ডল থেকে এক্স-এ এক পোস্টে বলা হয়েছে,
“মহারাষ্ট্রের পুণেতে জেজুরি-মোরগাঁও সড়কে পথ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর দুঃখিত। যাঁরা তাঁদের নিকটজনকে হারিয়েছেন, তাঁদের জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
এককালীন অনুদান হিসেবে নিহতদের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে পিএমএনআরএফ থেকে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে : PM @narendramodi।”
SC/AP/CS…