প্রকাশিত:
06 JUN 2025 3:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ জুন, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চন্দ্রভাগা রেল সেতুর কিছু নির্মাণ কর্মীর সঙ্গে আজ কথা বলেছেন। রাষ্ট্রের জন্য আধুনিক পরিকাঠামো নির্মাণে তাঁদের অবিচল প্রতিশ্রুতির শ্রী মোদী প্রশংসা করেছেন।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন;
“চন্দ্রভাগা রেল সেতুর কিছু নির্মাণ কর্মীর সঙ্গে আলোচনা হয়েছে। ভারতের অন্যপ্রান্তে বসবাসকারী এঁরা সহ ভারতীয়দের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। নানা কঠিন সময়ে কাজের উপলব্ধি সহ তাঁরা তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই কাজের ফলে তাঁদের পরিবার কতটা গর্বিত সেই অভিজ্ঞতার কথাও তাঁরা ভাগ করে নিয়েছেন।”
SC/AB/SKD