নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরালা এবং পাঞ্জাবের ৫টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে

প্রকাশিত: 25 MAY 2025 12:12PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৫ মে, ২০২৫

 

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরালা এবং পাঞ্জাবের শূন্যপদ পূরণের জন্য উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে ৮০ কালিগঞ্জ আসনে নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে উপ নির্বাচন হবে। এই আসনে ভোট নেওয়া হবে ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার। ভোটগণনা ২৩ জুন ২০২৫ সোমবার। নির্বাচনের জন্য  বিজ্ঞপ্তি জারির তারিখ ২৬ মে ২০২৫ সোমবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২রা জুন ২০২৫ সোমবার। মনোনয়ন পত্রগুলি ৩রা জুন ২০২৫ মঙ্গলবার পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষদিন ৫ই জুন ২০২৫ বৃহস্পতিবার। 

নির্বাচন কমিশন উপনির্বাচনের জন্য ভোটকেন্দ্রগুলিতে ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ভোটদাতাদের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ফটো সহ পাস বই, MGNREGA র জবকার্ড ইত্যাদি নথি পেশ করা যাবে। বিজ্ঞপ্তি জারির পরই নির্বাচনী ক্ষেত্রে আদর্শ আচরণবিধি চালু হয়েছে।     

 

SC/ PM /AG


(রিলিজ আইডি: 2131266) ভিজিটরের কাউন্টার : 27
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam