প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী, বিশ্বের ৩১টি জলাজমি স্বীকৃত প্রাপ্ত শহরের তালিকায় ইন্দোর এবং উদয়পুর অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন
প্রকাশিত:
25 JAN 2025 5:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ জানুয়ারী, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্দোর এবং উদয়পুরকে বিশ্বের ৩১ টি জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই স্বীকৃতি সুসংহত উন্নয়নের প্রতি ভারতের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এছাড়াও প্রকৃতি ও নগরোন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবের এক পোস্টের জবাবে প্রধানমন্ত্রী লিখেছেন :
“ইন্দোর এবং উদয়পুরকে অভিনন্দন ! এই স্বীকৃতি সুসংহত উন্নয়ন এবং প্রকৃতি ও নগরোন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে আমাদের দৃঢ় অঙ্গিকারকে প্রতিফলিত করে। এই স্বীকৃতি আমাদের আরও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার কাজ করতে অনুপ্রাণিত করে।”
SC/PM/SG
(রিলিজ আইডি: 2097562)
ভিজিটরের কাউন্টার : 54
এই রিলিজটি পড়তে পারেন:
Telugu
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam