প্রধানমন্ত্রীরদপ্তর
দেব দীপাবলিতে লক্ষ প্রদীপের আলোয় উদ্ভাসিত বারাণসী শহরের ঐতিহ্যগত পরম্পরা লক্ষ্য করে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
প্রকাশিত:
15 NOV 2024 10:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ নভেম্বর ২০২৪
দেব দীপাবলি উপলক্ষে প্রজ্জ্বলিত কয়েক লক্ষ প্রদীপের আলোয় উদ্ভাসিত বারাণসী। এই ঘটনায় বিশেষ আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন :
"দেব দীপাবলি উপলক্ষে বাবা বিশ্বনাথের শহর কাশী আজ লক্ষ লক্ষ প্রদীপের আলোয় উদ্ভাসিত, যা সত্যিই মনোমুগ্ধকর। প্রজ্জ্বলিত দীপের এই ঐতিহ্যগত পরম্পরার সাক্ষী আজ বিশ্ববাসী। মা গঙ্গার তীরে প্রজ্জ্বলিত এই দিব্যজ্যোতি সকল মানুষের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক এই কামনা জানাই। প্রার্থনা করি তাঁদের সুস্বাস্থ্যের জন্যও।"
PG/SKD/AS
(রিলিজ আইডি: 2074028)
ভিজিটরের কাউন্টার : 62
এই রিলিজটি পড়তে পারেন:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam