প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

থিরু দিল্লি গণেশের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

প্রকাশিত: 10 NOV 2024 5:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বর্ণময় চলচ্চিত্র ব্যক্তিত্ব থিরু দিল্লি গণেশের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, থিরু গণেশের অনবদ্য অভিনয় দক্ষতার কারণে যে কোনও চরিত্রে তিনি এমনভাবে অভিনয় করতেন, যার ফলে প্রজন্মের পর প্রজন্ম দর্শকরা তাঁর অভিনয়শৈলীকে মনে রাখেন।
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “বর্ণময় চলচ্চিত্র ব্যক্তিত্ব থিরু দিল্লি গণেশজির প্রয়াণে আমি শোকাহত। তাঁর অনবদ্য অভিনয় দক্ষতার কারণে যে কোনও চরিত্রে তিনি এমনভাবে অভিনয় করতেন, যার ফলে প্রজন্মের পর প্রজন্ম দর্শকরা তাঁর অভিনয়শৈলীকে মনে রাখেন। থিয়েটারের প্রতিও তাঁর ভালোবাসা ছিল। তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও গুণমুগ্ধ ভক্তদের সমবেদনা জানাই। ওঁ শান্তি”! 

 

PG/CB/SB


(রিলিজ আইডি: 2072308) ভিজিটরের কাউন্টার : 52