প্রকাশিত:
24 OCT 2024 7:47AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ অক্টোবর ২০২৪
বেঙ্গালুরুতে বাড়ি ভেঙে পড়ায় জীবনহানিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মৃতদের নিকটাত্মীয়ের জন্য পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন তিনি। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“বেঙ্গালুরুতে বাড়ি ভেঙে পড়ায় জীবনহানিতে শোকাহত। নিহতদের প্রিয়জনের সঙ্গে আমিও সমব্যাথি। প্রার্থনা করি আহতরা দ্রুত আরোগ্যলাভ করুন।
পিএমএনআরএফ থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা : PM @narendramodi”
PG/AB/AS