প্রকাশিত:
01 SEP 2024 10:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বর্ষীয়ান সাংবাদিক ও লেখক উমেশ উপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন, “ডিজিটাল সংবাদ মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন – সব ক্ষেত্রেই বহুমূল্য যোগদান রেখেছেন এই বর্ষীয়ান সাংবাদিক। লেখক ও সাংবাদিক উমেশ উপাধ্যায়ের প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। তাঁর প্রয়াণে সংবাদ জগতে অপূরণীয় ক্ষতি হ’ল। দুঃখের এই সময়ে তাঁর পরিবার-পরিজনকে জানাই আমার সমবেদনা। ঔঁ শান্তি”!
PG/PM/SB