উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি
প্রকাশিত:
08 AUG 2024 4:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ আগস্ট ২০২৪
উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকড় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
এক্স-এ এক পোস্টে তিনি বলেছেন :
“পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রায়ণের সংবাদ পেয়ে দুঃখিত।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে অনেকবার তাঁর পরামর্শ পেয়ে উপকৃত হয়েছি।
তাঁর সকল পরিবার-পরিজনকে আমার আন্তরিক সমবেদনা।
ঈশ্বরের কাছে আমি তাঁর আত্মার চিরন্তন শান্তি কামনা করি এবং প্রার্থনা করি তিনি যেন তাঁর পরিবারকে এই বিশাল ক্ষতি সহন করবার শক্তি দেন।”
PG/AP/DM..
(রিলিজ আইডি: 2043438)
ভিজিটরের কাউন্টার : 122