প্রধানমন্ত্রীরদপ্তর
শ্রী রামোজি রাও-এর মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী
প্রকাশিত:
08 JUN 2024 11:33AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ জুন, ২০২৪
রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা শ্রী রামোজি রাও-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন :
"শ্রী রামোজি রাও গারুর মৃত্যু খুবই বেদনাদায়ক। তাঁর দূরদৃষ্টি ভারতের মিডিয়া জগতে এক বৈপ্লবিক রূপান্তর ঘটিয়েছিল। সাংবাদিকতা ও চলচ্চিত্র জগতে তাঁর অনবদ্য অবদান কোন দিনই মুছে ফেলা সম্ভব নয়। নিরলস নিষ্ঠা ও প্রচেষ্টার মাধ্যমে মিডিয়া এবং বিনোদন জগতে তিনি উদ্ভাবন এবং উৎকর্ষের নতুন নতুন মান নির্ধারণ করে দিয়েছিলেন।
ভারতের উন্নয়নের বিষয়ে রামোজি রাও গারু ছিলেন খুবই আবেগপ্রবণ। তাঁর সঙ্গে বেশ কয়েকবার আলাপচারিতার সৌভাগ্য আমার হয়েছিল। তাঁর জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় পেয়ে আমিও লাভবান হয়েছি। এই কঠিন পরিস্থিতিতে তাঁর আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব এবং অগণিত অনুরাগীদের জানাই আমার সমবেদনা। ওম শান্তি।"
PG/SKD/AS
(রিলিজ আইডি: 2023670)
ভিজিটরের কাউন্টার : 85
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam