প্রকাশিত:
23 OCT 2023 10:05AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির মহানবমীতে মা সিদ্ধিদাত্রীকে প্রণাম জানিয়েছেন। দেশের প্রতিটি নাগরিকের হয়ে দেবীর আশীর্বাদ চেয়েছেন তিনি।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“নবরাত্রির মহানবমী সিদ্ধি এবং মোক্ষদায়িনী মা সিদ্ধিদাত্রীর উপাসনার দিন। দেশের প্রতিটি মানুষের আশা-আকাঙ্খা পূরণ হোক- দেবীর কাছে এই প্রার্থনা করি।”
PG/AC/NS