প্রধানমন্ত্রীরদপ্তর
হরিয়ানার প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রকাশিত:
01 NOV 2023 11:59AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়ানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐ রাজ্যের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে, “দেশে কৃষি এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সর্বদা উল্লেখযোগ্য অবদান রেখে এসেছে হরিয়ানা।” উদ্ভাবনী ক্ষেত্রে হরিয়ানার তরুণদের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হরিয়ানায় আমার সমস্ত পরিবার-পরিজনদের আন্তরিক শুভকামনা জানাই। কৃষি এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই রাজ্য উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। উদ্ভাবনী ক্ষেত্রে এই রাজ্যের তরুণরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আমার কামনা এই যে, বিকাশের প্রতিটি ক্ষেত্রে এই রাজ্য নতুন নতুন কীর্তি স্থাপন করুক।”
PG/MP/DM/
(রিলিজ আইডি: 1973810)
ভিজিটরের কাউন্টার : 108
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam