প্রকাশিত:
26 OCT 2023 11:45AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৩
চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস্ এসএল-৪ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য সুকান্ত কদম’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এশিয়ান প্যারা গেমস্ – এ পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস্ এসএল-৪ বিভাগে অসাধারণ সাফল্যের জন্য সুকান্ত কদম’কে অভিনন্দন।
তাঁর দক্ষতা এবং হার না মানার মনোভাব সারা দেশকে গর্বিত করেছে। এই ব্রোঞ্জ পদক তাঁর কঠোর পরিশ্রমের স্বীকৃতি”।
PG/AC/SB