কেন্দ্রীয়মন্ত্রিসভা
ডিজিটাল রূপান্তরের দিশায় ব্যাপকহারে কাজে লাগানো ডিজিটাল সমাধানের আদান-প্রদান ও সেই সংক্রান্ত সহযোগিতার লক্ষ্যে ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগো-র মধ্যে স্বাক্ষরিত সমঝোতায় কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র
প্রকাশিত:
11 OCT 2023 3:17PM by PIB Kolkata
নতুনদিল্লি ১১ অক্টোবর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ডিজিটাল রূপান্তরের দিশায় ব্যাপকহারে কাজে লাগানো ডিজিটাল সমাধানের আদান-প্রদান ও সেই সংক্রান্ত সহযোগিতার লক্ষ্যে ১১ অগাষ্ট ২০২৩ তারিখে ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগো-র মধ্যে স্বাক্ষরিত সমঝোতায় ছাড়পত্র দিয়েছে।
বিশদ:
এই সমঝোতার লক্ষ্য দু’দেশে ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে ব্যাপকহারে কাজে লাগানো ডিজিটাল সমাধানের(যেমন ইনডিস স্ট্যাক) পারস্পরিক আদান-প্রদান ও সেই সংক্রান্ত সহযোগিতার প্রসার। চুক্তির মেয়াদ ৩ বছর।
প্রভাব:
ডিজিটাল জনপরিকাঠামোর প্রসারে দু’দেশের সরকার এবং বাণিজ্যিক সংস্থাগুলির মধ্যে সহযোগিতার পরিসর বৃদ্ধি পাবে এই চুক্তির ফলে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ।
প্রেক্ষাপট:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বিভিন্ন দেশ এবং বহুপাক্ষিক সংস্থার চুক্তিবদ্ধ হয়েছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক। এইসব উদ্যোগ ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত কিম্বা মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল জনপরিকাঠামো ক্ষেত্রে ভারতের নেতৃস্থানীয় ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে কোভিড অতিমারির সময়। ইন্ডিয়া স্ট্যাক সলিউশন হল সরকারি পরিষেবা সাধারণের কাছে দক্ষ ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গড়ে তোলা একটি ডিজিটাল পরিকাঠামো।
PG/AC/CS
(রিলিজ আইডি: 1969437)
ভিজিটরের কাউন্টার : 123
এই রিলিজটি পড়তে পারেন:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam