প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমস-এ ভারতীয় পুরুষ ক্রিকেট দলের স্বর্ণপদক জয়ের ঘটনায় তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
07 OCT 2023 9:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ অক্টোবর, ২০২৩
এশিয়ান গেমস-এ আত্মপ্রকাশ করেই ভারতীয় পুরুষ ক্রিকেট দল যেভাবে স্বর্ণপদক জয়ের সাফল্য অর্জন করেছে তাতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এজন্য তিনি দলের খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“দেশের পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমস-এ আত্মপ্রকাশ করেই স্বর্ণপদক জিতে নিয়েছে। এই ঐতিহাসিক জয়ের ঘটনায় আমাদের অসাধারণ ক্রিকেট খেলোয়াড়দের হৃদ্য অভিনন্দন জানাই। খেলার প্রতি তাঁদের আবেগ এবং দলবদ্ধ নৈপুণ্য দেশকে আরও একবার গর্বের আসনে অধিষ্ঠিত করেছে। তাঁদের ভবিষ্যৎ প্রচেষ্টা ও সাফল্যের জন্য রইলো আমার শুভকামনা।”
PG/SKD/AS
(রিলিজ আইডি: 1965747)
ভিজিটরের কাউন্টার : 135
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam