প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আমেদাবাদে বাভলা-বাগোদারা মহাসড়কে দুর্ঘটনায় একাধিক মানুষের প্রাণহানিতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

হতাহতদের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অর্থ সহায়তার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 11 AUG 2023 3:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ আগস্ট, ২০২৩

 

আমেদাবাদে বাভলা-বাগোদারা মহাসড়কে দুর্ঘটনায় একাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

ঘটনায় নিহতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর ট্যুইট করে বলেছে;

“আমেদাবাদে জেলায় বাভলা-বাগোদারা মহাসড়কে দুর্ঘটনায় একাধিক মানুষের প্রাণহানিতে আমি যন্ত্রণাবিদ্ধ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকমভাবে সহায়তা করছে। 

ঘটনায় নিহতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।”


AC/SS/SKD


(রিলিজ আইডি: 1947879) ভিজিটরের কাউন্টার : 153