মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

অস্ট্রেলিয়ার দক্ষতা ও প্রশিক্ষণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শ্রী ধর্মেন্দ্র প্রধানের, ভারত অস্ট্রেলিয়া সম্পর্ক মজবুত করার ওপর জোর

প্রকাশিত: 20 JUL 2023 2:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ জুলাই, ২০২৩

 

শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ অস্ট্রেলিয়ার দক্ষতা ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী ব্রেনডান ও’কোন্নর-এর সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছেন। দুই মন্ত্রী ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষা এবং প্রশিক্ষণ উন্নয়নের ক্ষেত্রে চলতি সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এই সম্পর্ক ভবিষ্যতে আরও কিকরে মজবুত করা যায়, তার পন্থা-পদ্ধতি নিয়েও তাঁদের মধ্যে মত বিনিময় হয়। 

অস্ট্রেলিয়া যেভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চলেছে তার প্রশংসা করেন শ্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে চাকরির ক্ষেত্রে আরও যোগ্য করে তোলার জন্য প্রশিক্ষণ দিতে উভয় দেশকে এগিয়ে আসতে হবে। তিনি কৃষি প্রযুক্তি, খনি, জল ব্যবস্থাপনা এবং পুনর্নবিকরণযোগ্য শক্তি ক্ষেত্রের ওপর জোর দিয়ে বলেন, এআই এবং রোবোর্টিক্সের মত প্রযুক্তি ক্রমশ গ্রহণ করতে হবে। বর্তমান সময়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার সবচেয়ে ভাল মুহূর্ত বলে মন্তব্য করেন শ্রী প্রধান। 

শ্রী প্রধান এবছর সেপ্টেম্বর মাসে গান্ধী নগরে আয়োজিত অস্ট্রেলিয়া – ভারত শিক্ষা এবং দক্ষতা পরিষদের সপ্তম বৈঠকে যোগ দেওয়ার জন্য মন্ত্রী ও’কোন্নরকে আমন্ত্রণ জানান। এই বৈঠক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সক্ষম হবে। 

মন্ত্রী ও’কোন্নর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাযোগ বাড়ালে শিক্ষার মান বাড়বে। এক্ষেত্রে প্রাধান্য দিয়ে তাঁর সরকার ভিসা প্রক্রিয়া আরও কার্যকর করার চেষ্টা চালাচ্ছে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক সাম্প্রতিক বছরগুলিতে অত্যন্ত মজবুত হয়েছে। শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ভারতে এসেছে। 

CG/PM/AS


(রিলিজ আইডি: 1941295) ভিজিটরের কাউন্টার : 107
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Odia , Tamil , Telugu