উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

জন্মাষ্টমীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি

প্রকাশিত: 18 AUG 2022 5:03PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ১৮  আগস্ট, ২০২২

উপরাষ্ট্রপতি শ্রী জগদীশ ধনখর জন্মাষ্টমীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিম্নে তাঁর বার্তার পূর্ণ বিবরণ-

“পবিত্র জন্মাষ্টমী উপলক্ষ্যে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকমানা জানাই।

ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষ্যে পালিত জন্মষ্টমী ভক্তদের কাছে আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্ধমের বিরুদ্ধে ধর্মের জয়ে আমাদের বিশ্বাস পুনরায় প্রতিষ্ঠিত করে।

শ্রীকৃষ্ণ অলৌকিক প্রেম, পরম সৌন্দর্য্য এবং অনন্ত আনন্দের প্রতীক। ভগবৎ গীতায়  উক্ত তাঁর শাশ্বত বাণী মানব সমাজের জন্য প্রেরণার মহান উৎস।

জন্মাষ্টমী সকলের জীবনে শান্তি, সম্প্রীতি এবং আনন্দ নিয়ে আসুক এই কামনা করি।”

PG/AP/NS


(রিলিজ আইডি: 1852928) ভিজিটরের কাউন্টার : 127
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Tamil , Malayalam