প্রধানমন্ত্রীরদপ্তর
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
প্রকাশিত:
25 JUL 2022 1:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বারাবাঁকিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। স্থানীয় প্রশাসন তাদের সবরকম সাহায্য করছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট করে বলা হয়েছে :
“পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বারাবাঁকিতে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা তাঁদের নিকটজনকে এই দুর্ঘটনায় হারিয়েছেন আমি তাঁদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এর পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের সুচিকিৎসার জন্য রাজ্য সরকারের তৎপরতায় স্থানীয় প্রশাসন যথা সম্ভব সাহায্য করছে।”
PG/AB/NS
(রিলিজ আইডি: 1844668)
ভিজিটরের কাউন্টার : 144
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam