স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
মাঙ্কিপক্সের বিষয়ে সর্বশেষ তথ্য : দিল্লিতে আক্রান্ত এক
प्रविष्टि तिथि:
24 JUL 2022 1:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০২২
দিল্লির ৩৪ বছর বয়সী এক ব্যক্তির মাঙ্কিপক্স হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি লোকনায়ক হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি থেকে নমুনা পরীক্ষার পর ওই ব্যক্তির যে মাঙ্কিপক্স হয়েছে সেটি নিশ্চিত করা হয়। লোকনায়ক হাসপাতালে এখন তার চিকিৎসা চলছে। তাঁর ঘনিষ্ঠ সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁরা সকলেই কোয়ারান্টাইনে রয়েছেন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্ত করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা মেনে চলা হচ্ছে। এই সংক্রমণের উৎস, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছিলেন তাদের শনাক্ত করা সহ নানাবিধ ব্যবস্থা নেওয়া, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আর কে কে এসেছিলেন সেটা জানা, বেসরকারি চিকিৎসকদের এই রোগের নির্ণায়ক পরীক্ষার ব্যাপারে সচেতন করার মত উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবা বিভাগের মহানির্দেশক পরিস্থিতির পর্যালোচনার জন্য আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।
PG/CB/NS
(रिलीज़ आईडी: 1844454)
आगंतुक पटल : 186