প্রধানমন্ত্রীরদপ্তর
ডিজিটাল জ্যোত-এ আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রকাশিত:
23 JUL 2022 1:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিজিটাল জ্যোত-এ আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান। এর মধ্য দিয়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ শক্তিশালী হবে।
বেশ কয়েকটি ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“আমাদের স্বাধীনতা সংগ্রামের নায়কদের এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি!
আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আপনি আপনার শ্রদ্ধাঞ্জলি যাতে সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন, তার জন্য ডিজিটাল জ্যোত-এ প্রয়োজনীয় প্রযুক্তি রয়েছে।”
“দিল্লির সেন্ট্রাল পার্কে একটি স্কাইবিম লাইট লাগানো হয়েছে। যখনই কেউ সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন তখনই ডিজিটাল জ্যোত-এর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এই অনন্য উদ্যোগে আপনিও সামিল হোন এবং ‘আজাদি কা অমৃত মহোৎসব’কে শক্তিশালী করে তুলুন।”
PG/CB/DM/
(রিলিজ আইডি: 1844368)
ভিজিটরের কাউন্টার : 162
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam