পর্যটনমন্ত্রক
গোয়ার ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওয়াটার স্পোর্টস-এ জলক্রীড়া ও আনুষঙ্গিক ক্রীড়ার ২৭টি পাঠক্রম তৈরি করা হয়েছে : শ্রী জি কিষাণ রেড্ডি
प्रविष्टि तिथि:
28 MAR 2022 3:56PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৮ মার্চ, ২০২২
গোয়ার ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওয়াটার স্পোর্টস (এনআইডাব্লুএস) কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের একটি সংস্থা। এখানে জলক্রীড়া ও আনুষঙ্গিক বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হয়। জল সংক্রান্ত খেলাধুলার প্রশিক্ষণ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যবস্থার দায়িত্ব এনআইডাব্লুএস-এর। কোনো অঞ্চলে একটি কেন্দ্রীয় স্বায়ত্বশাসিত সংস্থা গড়ে তোলার সময় কয়েকটি বিষয় বিবেচনা করা হয়। এগুলি হলোঃ- ওই অঞ্চলে পর্যটন উন্নয়নের কতটা সম্ভাবনা রয়েছে; সম্পদের সহজলভ্যতা, চাহিদা এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে তুলনা করলে এ ধরণের একটি প্রতিষ্ঠান ওই অঞ্চলে গড়ে তুললে কতটা লাভ হবে। মহারাষ্ট্রে এনআইডাব্লুএস খোলার কোনো প্রস্তাব মন্ত্রকের কাছে আসেনি।
দেশে জলক্রীড়া সংক্রান্ত পর্যটনের আগ্রহ গড়ে তুলতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মন্ত্রক সব ধরণের সহযোগিতা করে। স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে দ্বীপ, সমুদ্র সৈকত ও নদী/হ্রদের তীরবর্তী অঞ্চলের উন্নয়নের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর সাহায্যে জলক্রীড়া ও সমুদ্র সৈকতে নিরাপত্তার মতো বিষয়গুলি নিশ্চিত করা হয়। এছাড়াও ভারতে অ্যাডভেঞ্চার ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদনের কাজ মন্ত্রক করে থাকে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জলক্রীড়া সংক্রান্ত নীতিমালা তৈরি, সাধারণ পরিচালন পদ্ধতি নির্ধারণ করা ও মানব সম্পদের প্রশিক্ষণের কাজে এনআইডাব্লুএস সহযোগিতা করে। ইতিমধ্যেই এই প্রতিষ্ঠান ইন্ডিয়ান নেভি ফিজিক্যাল ট্রেনিং স্কুল সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এই প্রতিষ্ঠানে যে ২৭টি পাঠক্রম তৈরি করা হয়েছে সেগুলির প্রশিক্ষকরা বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও এ সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে থাকেন। জলক্রীড়ার বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য এনআইডাব্লুএস অনলাইন ও অফলাইনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পর্যটন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1810795)
आगंतुक पटल : 182