সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
স্বয়ংক্রিয় পরীক্ষাকেন্দ্রের স্বীকৃতি, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য নিয়মাবলীর সংশোধন সংক্রান্ত খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ
প্রকাশিত:
27 MAR 2022 1:38PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৭শে মার্চ, ২০২২
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ২৫শে মার্চ একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুসারে স্বয়ংক্রিয় পরীক্ষাকেন্দ্রের স্বীকৃতি, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য নিয়মাবলীর সংশোধনের প্রস্তাব রয়েছে, যা এর আগে ২০২১ সালের ২৩শে সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল।
খসড়ায় যে প্রস্তাবগুলি করা হয়েছেঃ
কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় উপাদান, পরীক্ষার ফলাফল স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রের থেকে সার্ভারে যাবার ব্যবস্থা, অন্য রাজ্যে নিবন্ধিত গাড়ির পরীক্ষার ব্যবস্থা করা এবং কোন গাড়িকে ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।
এছাড়াও পরীক্ষা কেন্দ্রে নানা পরীক্ষার নিয়মাবলীর ক্ষেত্রে কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বৈদ্যুতিক যানবাহনের পরীক্ষার জন্য আরো কিছু সরঞ্জামের প্রয়োজন , যেগুলি এই খসড়ায় স্থান পেয়েছে। গাড়ির মালিকের সুবিধা এবং সহজে ব্যবসা করা নিশ্চিত করাই খসড়া প্রস্তাবের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট সকল পক্ষ যাতে আগামী ২৪শে এপ্রিল , ৩০ দিনের মধ্যে তাদের মতামত ও পরামর্শ জানান, খসড়াটি তাই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে
খসড়া প্রস্তাবটি দেখতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন”-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/mar/doc202232731201.pdf
CG/CB/NS
(রিলিজ আইডি: 1810321)
ভিজিটরের কাউন্টার : 130