স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য
প্রকাশিত:
05 JAN 2022 9:26AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ জানুয়ারি, ২০২২
দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১৪৭ কোটি ৭২ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ১৪ হাজার ৪ জন
মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ১ শতাংশের নিচে নেমে বর্তমানে ০.৬১ শতাংশ
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.০১ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫,৩৮৯ জন, এর ফলে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন
দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ৪.১৮ শতাংশ
সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ২.৬০ শতাংশ
এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৮ কোটি ৩৮ লক্ষ
পশ্চিমবঙ্গে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বর্তমানে ২০। চিকিৎসাধীন রোগীর মধ্যে চারজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২,১৩৫ এবং সুস্থ হয়েছেন ৮২৮ জন।
CG/BD/DM/
(রিলিজ আইডি: 1787669)
ভিজিটরের কাউন্টার : 232