প্রকাশিত:
03 JAN 2022 9:23AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ জানুয়ারি, ২০২২
দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৪৫ কোটি ৬৮ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২।
দেশে করোনায় আক্রান্তের হার মোট আক্রান্তের ১ শতাংশের নীচে নেমে বর্তমানে ০.৪২ শতাংশ।
কোভিড মুক্তের হার বর্তমানে ৯৮.২ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৪৬ জন। এর ফলে, সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩৩ হাজার ৭৫০ জন।
দৈনিক সংক্রমণের হার ৩.৮৪ শতাংশ।
সাপ্তাহিক সংক্রমণের হার ১.৬৮ শতাংশ।
এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৮ কোটি ৯ লক্ষ।
সারা দেশে কোভিডের নত্যুন ভ্যারিয়েন্ট ওমিক্রণে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৩৯ জন। পশ্চিমবঙ্গে ওমিক্রণে আক্রান্তের সংখ্যা ২০। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ জন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২ জন ওমিক্রণে সংক্রমিত হয়েছেন।
CG/CB/SB