প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

গোয়ার মুক্তির হীরক জয়ন্তী বর্ষ উদযাপনে ভারতীয় নৌবাহিনী সামিল

প্রকাশিত: 20 DEC 2021 11:59AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২০ ডিসেম্বর, ২০২১

 

গোয়া প্রতি বছর ১৯ ডিসেম্বর মুক্তি দিবস উদযাপন করে। এই উপলক্ষে গতকাল পানাজিতে গোয়ার মুক্তির ৬০ তম বার্ষিকীতে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পানাজির আজাদ ময়দানে শহীদ স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে সেনাবাহিনীর তিন শাখার ১০০ জন কর্মী প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেন। 

প্রধানমন্ত্রী এই উপলক্ষে ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং অসামরিক প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে আয়োজিত এক নৌকো প্যারেড প্রত্যক্ষ করেন। মিরামার সমুদ্র সৈকত থেকে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান ফ্লাইপাস্টে অংশ নেয়। 

ভারতীয় নৌ বাহিনীর পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল অজেন্দ্র বাহাদুর সিং এবং গোয়া কমান্ডিং এরিয়ার ফ্ল্যাগ অফিসার রিয়াল অ্যাডমিরাল পি জি পাইনুমুতিল প্রমুখ হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

CG/BD/SKD/


(রিলিজ আইডি: 1783556) ভিজিটরের কাউন্টার : 161
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Telugu