স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য
প্রকাশিত:
08 DEC 2021 9:15AM by PIB Kolkata
নতুনদিল্লি, ৮ই ডিসেম্বর, ২০২১
দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১২৯ কোটি ৫৬ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৯৩হাজার ৭শো ৩৩ জন।
মোট সংক্রমিতের ১ শতাংশের কম, মাত্র ০.২৭ শতাংশ এখন চিকিৎসাধীন। ২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।
বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.৩৬ শতাংশ।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৯ হাজার ৫শো ২৫ জন।
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪০ লক্ষ ৮৯ হাজার ১৩৭ জন।
গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪শো ৩৯ জন।
দৈনিক সংক্রমিতের হার গত ৬৫দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার ০.৭ শতাংশ।
সাপ্তাহিক সংক্রমিতের হার ২৪ দিন ধরে ১ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ০.৭৬ শতাংশ।
মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ কোটি ৬ লক্ষ।
CG/CB/NS
(রিলিজ আইডি: 1779196)
ভিজিটরের কাউন্টার : 157