সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী নীতিন গড়করি জানালেন, গণপরিবহন এবং লজিটিক্সকে ১০০ শতাংশ গ্রীন করতে সরকার দায়বদ্ধ

प्रविष्टि तिथि: 01 OCT 2021 4:23PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ অক্টোবর, ২০২১


কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী শ্রী নীতিন গড়করি বলেছেন, গণপরিবহন এবং লজিটিক্সকে ১০০ শতাংশ গ্রীন এবং স্বচ্ছ শক্তির উৎস করে তুলতে সরকার দায়বদ্ধ । ইন্টারন্যাশনাল অটোমোটিভ টেকনোলজি নিয়ে এক আলোচনা চক্রে ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সূচনা করা ন্যাশনাল হাইড্রোজেন মিশনের লক্ষ্য হাইড্রোজেন প্রযুক্তি উন্নত করা । পরিবহন ক্ষেত্রের সুবিধার জন্য এবং গ্রিন হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহারে ভারতকে নেতৃপদে নিয়ে যেতে। মন্ত্রী বলেন, গ্রিন হাইড্রোজেন উৎপাদন খরচের ৭০ শতাংশ আসে বিদ্যুতের খরচ থেকে । সেইজন্য পুনর্নবিকরণ যোগ্য শক্তি থেকে প্রাপ্ত অতিরিক্ত বিদ্যুৎ গ্রীন হাইড্রোজেন উৎপাদনের অর্থনীতির আমূল পরিবর্তন ঘটাতে পারে । তিনি বলেন, গ্রীন হাইড্রোজেনকে বলা হয় ভবিষ্যতের জ্বালানি । এটা একমাত্র জ্বালানি যা আমাদের শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে । 

শ্রী গড়করি বলেন, এবছর একটি বিশেষ বছর । কারণ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন শুরু হয়েছে । তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রী শ্রী মোদীজীর নেতৃ্ত্বে আমাদের লক্ষ্যের দিকে । সর্বক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার ওপর নজর দেওয়া হচ্ছে । তিনি বলেন, আমাদের গাড়ি শিল্প ভারতের গর্ব এবং তিনি নিশ্চিত যে, এই শিল্প ভারতের উৎপাদনকে নতুন মাত্রায় পৌঁছে দেবে আন্তর্জাতিক মানের কাছাকাছি বা তার থেকেও ভালো মাত্রায় । 

মন্ত্রী বলেন, সম্প্রতি উৎপাদন ভিত্তিক উৎসাহদান কর্মসূচি শুরু হয়েছে । যার লক্ষ্য ভারতের গাড়ি শিল্প ক্ষেত্রে আধুনিকতম মোটরযান প্রযুক্তির উৎপাদন বৃদ্ধি করা । যা সাহায্য করবে জৈব জ্বালানি নিঃসরণ কমাতে । শ্রী গড়করি বলেন, সরকারের আশা এই কর্মসূচিতে ৪২ হাজার ৫-শো কোটি টাকার বেশি নতুন লগ্নি হবে এবং এই ক্ষেত্রে অতিরিক্ত সাড়ে ৭ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ।

তিনি বলেন, গণপরিবহনের ক্ষেত্রে সময়ের দাবি, আমদানির বিকল্প তৈরি করা, উৎপাদন খরচ কমানো, দূষণমুক্তি এবং ভেষজ প্রযুক্তির ব্যবহার । আমদানিকৃত অশোধিত তেলের ওপর নির্ভরতা কমানো প্রয়োজন । 

শ্রী গড়করি বলেন, আমরা আরও পরিকল্পনা করছি, ফ্লেক্স-ফুয়েল গাড়ি আনবার । যেখানে গাড়ি চলবে ১০০ শতাংশ ইথানল এবং পেট্রলে । তিনি বলেন, ফ্লেক্স ইঞ্জিনের গাড়ি ইতিমধ্যেই চলছে আমেরিকা, ব্রাজিল এবং কানাডায় । তিনি বলেন, প্রযুক্তি পাওয়া সহজ, শুধু অপেক্ষা লাফ দেওয়ার জন্য যাতে ভারতে পরিবহন চিত্রের চিরকালীন রূপান্তর ঘটে । 

মন্ত্রী বলেন, ভারতের রাস্তায় সুরক্ষার বিষয়টির উন্নতির প্রয়োজন কারণ প্রতিবছর আনুমানিক দেড় লক্ষ মানুষ মারা যান ভারতের  পথে । প্রায় ৫ লক্ষ দুর্ঘটনায় । তিনি বলেন, জিরো ভিশনের ধারণা যার অর্থ একটাও দুর্ঘটনা ঘটবে না, একটাও জীবনহানি হবে না, সেই নীতি গ্রহণ করা হচ্ছে ভারতে ইউরোপীয় দেশগুলির মতো ।  

 

CG/AP/RAB


(रिलीज़ आईडी: 1760381) आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Punjabi , Tamil , Telugu