স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

প্রকাশিত: 06 AUG 2021 9:10AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৬ আগস্ট, ২০২১

দেশব্যাপি টিকাকরণের আওতায় এ পর্যন্ত ৪৯ কোটি ৫৩ লক্ষেরও বেশি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ৩ কোটি ১০ লক্ষ ১৫ হাজার ৮৪৪ জন। দেশে সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৫৯ জন। মোট সক্রিয় রোগীর হার ১.৩০ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এসে এখন ২.৪১ শতাংশ দাঁড়িয়েছে। দৈনিক সংক্রমণের হারও গত ১১ দিনে ৩ শতাংশের নিচে রয়েছে। বর্তমানে এই হার ২.৭২ শতাংশ। দেশে মোট ৪৭ লক্ষ ৬৫ লক্ষেরও বেশি মানুষের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।

CG/ SS/NS


(রিলিজ আইডি: 1743294) ভিজিটরের কাউন্টার : 185
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam