প্রতিরক্ষামন্ত্রক

ভারত-চীন সেনাবাহিনীর কমান্ডার পর্যায়ের বৈঠকের ১২-তম রাউন্ডের যৌথ প্রেস বিবৃতি

प्रविष्टि तिथि: 02 AUG 2021 5:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ আগস্ট, ২০২১

 

ভারত-চীন সৈন্যবাহিনীর কমান্ডার পর্যায়ের বৈঠক লাদাখের লে জেলার চুশুল- মল্ডো সীমান্তে ভারতের দিকে অনুষ্ঠিত হয়। গত ১৪ জুলাই ভারত ও চীনের মধ্যে বিদেশ মন্ত্রীদের বৈঠকের পর কমান্ডার পর্যায়ের এই বৈঠকের আয়োজন করা হয়।

ভারত-চীন সীমান্তের পশ্চিমাঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর  অবশিষ্ট এলাকাগুলিতে সমস্যা সমাধানের বিষয়ে উভয়পক্ষের মধ্যে একটি সুস্পষ্ট মতবিনিময় করা হয়। যা পারস্পরিক বোঝাপড়াকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। সীমান্ত অঞ্চলের সমস্যাগুলি দ্রুততার সাথে সমাধান করতে উভয় পক্ষই সম্মত হয়েছে।

উভয় পক্ষের মধ্যে আলোচনায় স্থির হয়েছে যে, পশ্চিম অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং শান্তি বজায় রাখতে যৌথভাবে তাদের  প্রচেষ্টা অব্যাহত রাখবে।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1741823) आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi